ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

একটি দলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার সংগ্রহ করে ভোট কিনতে চায় ---নুরুল ইসলাম নয়ন


নিজস্ব প্রতিবেদক
119

প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬ | ১১:০১:২৫ পিএম
একটি দলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার সংগ্রহ করে ভোট কিনতে চায় ---নুরুল ইসলাম নয়ন একটি দলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার সংগ্রহ করে ভোট কিনতে চায় ---নুরুল ইসলাম নয়ন



চরফ্যাশন প্রতিবেদক : ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, একটি রাজনৈতিক দলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নাম্বার সংগ্রহ করে ভোট কিনতে চায়। দলটির নারী কর্মীরা তালিমের নামে আমাদের মা বোনদেরকে কুরআন হাতে দিয়ে শপথ করিয়ে নিজেদের দলে ভোট নিতে চায়। এদের ধোকাবাজির ব্যাপারে আমাদের মা বোনেরা সতর্ক থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি সরকারের সময় নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য প্রত্যেক পরিবারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায়দের সহায়তা দেওয়া হবে। নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করতে পদক্ষেপ নেওয়া হবে।

 

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার নীলকমল ইউনিয়নের মুন্সীর হাট বাজার সংলগ্ন মাঠে ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণায় বিশাল নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

নুরুল ইসলাম নয়ন আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সালিশের নামে যারা গ্রামের অসহায় লোকজনকে হয়রানি করেন তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চরফ্যাশনের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হবে। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজার,মাদক কারবারি, চাঁদবাজদের তালিকা করে আমাকে দিবেন। আমি এদেরকে পুলিশে দেবো। নারী সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাকে সুযোগ দেয়ার অনুরোধ জানান এবং অন্যান্যদের কাছে ধানের শীষে ভোট চাওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। সমাবেশে সুশৃঙ্খল ভাবে কয়েক হাজার নারী ভোটার অংশ গ্রহণ করেন। বিএনপির উপজেলা নেতৃবৃন্দ এবং নীল কমল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬