ভোলার রাজাপুরে হাতপাখার প্রার্থী মাওলানা ওবাইদুর রহমানের উঠান বৈঠক: উন্নয়নের অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
108
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬ | ০৬:০১:১১ পিএম
ভোলার রাজাপুরে হাতপাখার প্রার্থী মাওলানা ওবাইদুর রহমানের উঠান বৈঠক: উন্নয়নের অঙ্গীকার
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার রাজাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ ওবাইদুর রহমানের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শান্তিহাট শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবাইদুর রহমান জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আল্লাহ যদি আমাকে এই এলাকার এমপি হিসেবে কবুল করেন, তবে জনগণের জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ হয়েছে এবং তা কোথায় কীভাবে খরচ হয়েছে, তার প্রতিটি হিসাব আমি জনগণের সামনে পেশ করব। ইনশাআল্লাহ, আমানতের খিয়ানত হবে না।”
ভোলার উন্নয়নে মহাপরিকল্পনা ভোলা-১ আসনের এই প্রার্থী ভোলার দীর্ঘদিনের অবহেলিত দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, হাতপাখা বিজয়ী হলে ভোলার মৌলিক সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। তার উল্লে খযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে: ভোলা-বরিশাল সেতু নির্মাণে কার্যকর ভূমিকা রাখা। ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করা। ভয়াবহ নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ। ভোলায় একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন।
বিগত দিনের জনপ্রতিনিধিদের সমালোচনা করে তিনি বলেন, “আগের এমপি-মন্ত্রীরা ভোলার মানুষের মনের ভাষা বোঝেননি। আমি নির্বাচিত হলে আপনারা সবসময় আমাকে আপনাদের পাশেই পাবেন।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর ইউনিয়নের সভাপতি হাফেজ ইমাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মাইনুদ্দিন মারুফ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কয়েক হাজার নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
