ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলার ভেলুমিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত-১০

নিজস্ব প্রতিবেদক
131

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১১:১২:০১ পিএম
ভোলার ভেলুমিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত-১০ ভোলায় ভেলুমিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় জনসংযোগ কার্যক্রমকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে জামায়াত সমর্থিত কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এছাড়া সংবাদ সংগ্রহকালে পাঁচজন সাংবাদিক বাধার মুখে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জনসংযোগকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত জামায়াত কর্মী মো. আবুল বাসার ও আশিক ইলাহিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও অন্তত ৮ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ সময় ঘটনাস্থলে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে বিএনপির কয়েকজন কর্মীর বাধার মুখে পড়েন পাঁচজন সাংবাদিক।

ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মো. কামাল হোসাইন অভিযোগ করে বলেন, “বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে মিছিল নিয়ে এসে আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জামায়াত সমর্থিত তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এতে আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।”

অন্যদিকে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার এসব অভিযোগ অস্বীকার করে বলেন,জামায়াতের পক্ষ থেকেই উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। বিএনপির কোনো নেতাকর্মী ভাঙচুর বা হামলার সঙ্গে জড়িত নয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনী অবস্থান করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬