ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলায় মুক্তিযোদ্ধারে মৌন মিছিল ও স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক
143

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ | ০১:১০:২৫ পিএম
ভোলায় মুক্তিযোদ্ধারে মৌন মিছিল ও স্মারকলিপি পেশ ভোলায় মুক্তিযোদ্ধারে মৌন মিছিল ও স্মারকলিপি পেশ

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় বিনা নোটিশে অতর্কিতভাবে পৌর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৭টি দোকান ভাংচুর ও যাবতীয় মালামাল লুন্ঠনের দাবি করে রোববার দুপুরে শহরে একটি মৌন মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। বেলা সোয়া ১২টার দিকে মিছিলটি মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে শুরু হয়। এরপর পৌরসভা ভবনের সামনে কিছুক্ষণ নিরবতা পালন করেন তারা। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক মাহফুজুর রহমান স্মারকলিপিতে স্বাক্ষর করেন।এসময় জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, বিষয়টি তদন্তাধিন রয়েছে। জমির মালিকানা দাবি নিয়ে পৌরসভা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কর্তৃপক্ষের মধ্যে যে বিরোধ রয়েছে, সেই জমি মূলতঃ কাদের সেই বিষয়ে কাগজপত্র নিয়ে উভয় পক্ষের সাথে বসে এটা সুরাহা করবো। তিনি আরও বলেন, একটি জায়গা নিয়ে এ বিতর্ক থাকতে পারে না। প্রকৃতপক্ষে যার মালিকানা আছে সেই জমির মালিক দাবি করতে পারে।

এ বিষয়ে পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান ভোলাদর্পণকে বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে কোন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। তিনি বলেন, কমপ্লেক্সের বাউন্ডারি দেয়ালের বাইরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।প্রসঙ্গত, শনিবার বিকেলে ভোলা শহরের নতুনবাজারে পৌরসভা কর্তৃপক্ষের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলকারীদের হামলা-সংঘর্ষে অন্ততঃ ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ১০জন ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। দখলকারীরা পৌরসভার তিনটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬