কুড়িলে বাসচাপায় নাদিয়া হত্যার বাসচালক ও সহকারী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
581
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:০৯ এএম
ফাইল-ফটো
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ভিক্টর পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার গাড়িচালকের নাম লিটন (৩৮) ও হেলপার মো. আবুল খায়ের। সেই সঙ্গে জব্দ করা হয় ঘাতক সেই বাস।
গতকাল রোববার দুপুর পৌনে ১টায় প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি।
এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে প্রগতি সরণি এলাকায় গিয়েছিলেন নাদিয়া। তাদের মোটরসাইকেলটিকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে নাদিয়া মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে বাসের সামনের চাকায় পিষ্ট হন। এ ঘটনায় তার মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
