ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

চীনের হেনান প্রদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ কোভিডে আক্রান্ত

নিউজ ডেস্ক
611

প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২৩ | ১০:০১:২৮ এএম
চীনের হেনান প্রদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ কোভিডে আক্রান্ত

চীনের সবচেয়ে জনবহুল প্রদেশের তালিকায় তৃতীয় স্থানে থাকা হেনান প্রদেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। করোনার নজিরবিহীন সংক্রমণের বিরুদ্ধে লড়তে থাকা দেশটির এক শীর্ষ কর্মকর্তা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কোয়াচেং এক সংবাদ সম্মেলনে বলেন, '২০২৩ সালের ৬ জানুয়ারি পর্যন্ত এই প্রদেশের ৮৯ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।'

চীনের সরকারি তথ্য অনুযায়ী, হেনান প্রদেশের মোট জনসংখ্যা ৯ কোটি ৯৪ লাখ। ৮৯ শতাংশ মানুষের সংক্রমিত হওয়ার অর্থ হচ্ছে- এই প্রদেশের প্রায় ৮ কোটি ৮৫ লাখ মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়ে থাকতে পারে।

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা ১৯ ডিসেম্বর সবচেয়ে বেশি ছিল জানিয়ে কান কোয়াচেং বলেন, 'এরপর থেকে এই সংখ্যা ক্রমেই কমছে।'

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে চীনে দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে লকডাউন কার্যকর ছিল। এর পাশাপাশি কোভিড আক্রান্তদের কোয়ারেন্টাইন এবং করোনা শনাক্তে গণ পরীক্ষার ব্যবস্থা ছিল। তবে বিক্ষোভের মুখে গত মাসে এসব কড়াকড়ি তুলে নেয় চীন সরকার। এরপর থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬