ভোলা মঙ্গলবার
২৩ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

জাকির-শান্তর বিদায়ে ব্যাকফুটে বাংলাদেশ

খেলা ডেস্ক
586

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:২৩ এএম
জাকির-শান্তর বিদায়ে ব্যাকফুটে বাংলাদেশ ফাইল-ফটো

চট্টগ্রামে হারের পর সিরিজে ঘুরে দাঁড়াতে ঢাকা টেস্টে বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। এমন ম্যাচে দিনের শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু টিকতে পারলেন না। তাদের বিদায়ে দারুণ শুরু করা বাংলাদেশ এখন ব্যাকফুটে।

তাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ২ উইকেটে ৭৫। ৩৭ বলে ১৯ রানে খেলছেন মুমিনুল। সাকিব আল হাসানের রান ৩৬ বলে ১৬।

মিরপুরের শিশির ভেজা উইকেটে দুর্দান্ত বোলিং করছেন ভারতীয় পেসাররা। কঠিন সময়ে চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। দুই বাঁহাতি ওপেনার খেলছিলেন বাড়তি সতর্কতার সঙ্গে। তবে ধৈর্য্য ধরে রাখতে পারলেন না।

উমেশ যাদবের বলে সিরাজের হাত থেকে বেঁচে গেলেও সুযোগটা কাজে লাগাতে পারলেন না জাকির। উনাদকাটের বলে ১৫ রানের মাথায় দলনেতা লোকেশ রাহুলের হাতে উইকেটের পেছনে ক্যাচ দিতে ফেরেন তিনি।

জাকিরের বিদায়ের দুই বল পরই রবিচন্দ্রন আশ্বিনের বলে লেগ বিফোরের ফাদে পরে বিদায় নেন শান্তও (২৪)। শান্ত চেয়েছিলেন আশ্বিনের বলটা ছেড়ে দিতে। কিন্তু লাভ হলো না। বল গিয়ে লাগলো তার প্যাডে। আর তাতেই আঙ্গুল তুলে দেন আম্পায়ার।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬