ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

আন্তর্জাতিক চা দিবস

ডেস্ক রিপোর্ট
572

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:৫৬ এএম
আন্তর্জাতিক চা দিবস ফাইল-ফটো

অনেকেই আছেন যারা চায়ের কাপে চুমুক দিয়ে সকাল শুরু করতে না পারলে দিনটাই মাটি হয়ে যায়। আবার নাস্তার পর কিংবা কাজের ফাঁকে নিজেকে চাঙ্গা রাখতে এক কাপ চায়ের জুড়ি মেলা ভার। সেই সঙ্গে অনেকেই সন্ধ্যায় বন্ধুদের আড্ডায় চায়ের কাপে ঝড় তোলেন ক্যাম্পাসের মামার টং দোকানে। জানেন তো? আজ ১৫ ডিসেম্বর, আন্তর্জাতিক চা দিবস!

২০২০ সাল থেকে ২১ মে কে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয় জাতিসংঘ। বিশ্বে ছড়িয়ে থাকা দারিদ্র্য ও অপুষ্টিতে চায়ের অমূল্য যোগদানের প্রতি সচেতনতা বাড়াতে এবং এর গুরুত্ব সবার সামনে পৌঁছে দিতে দিবসটি পালিত হয়। চা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত পানীয়। কিছু মানুষের কাছে চা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলো প্রথম দিকে ১৫ ডিসেম্বর বিশ্ব চা দিবস পালন করা শুরু করে। জাতিংসঘ ২০১৯ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস হিসেবে ২১ মে তারিখটি ধার্য করে। পরের বছর ২০২০ সাল থেকেই জাতি সংঘেরর তত্ত্বাবধানে বিশ্বজুড়ে ২১ মে আন্তর্জাতিক চা দিবস পালিত হতে থাকে। সেই লক্ষ্যে এই বছরে এই উদযাপনের দ্বিতীয় যাত্রা পূর্ণ হল।

চা মৌসুমী অঞ্চলের পার্বত্য ও উচ্চভূমির ফসল। একপ্রকার চিরহরিৎ বৃক্ষের পাতা শুকিয়ে চা প্রস্তুত করা হয়। চীন দেশই চায়ের আদি জন্মভূমি। বর্তমানে এটি বিশ্বের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পানীয়রূপে গণ্য করা হয়।

১৬৫০ খ্রিষ্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। আর ভারতবর্ষে এর চাষ শুরু হয় ১৮১৮ খ্রিষ্টাব্দে। ১৮৫৫ খ্রিষ্টাব্দে ব্রিটিশরা সিলেটে সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। এরপর ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা-চাষ।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬