ভারতকে চাপিয়ে হাসিমুখে লাঞ্চ বিরতিতে টাইগাররা
ডেস্ক রিপোর্ট
593
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:১১ এএম
ফাইল-ফটো
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম সেশনটা দুর্দান্ত কাটলো বাংলাদেশের। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতিতে গেছে ভারত।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। ওপেনিং জুটিতেই তুলে ফেলেছিল ৪১ রান। তবে এরপরই বাংলাদেশ ম্যাচে ফিরে এলো। ১৪তম ওভারে তাইজুল ইসলাম শুভমান গিলকে ফেরানোর পর থেকে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইন আপ!
শুভমান গিলকে বিদায় করে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন তাইজুল ইসলাম। এর পাঁচ ওভার পর উইকেট হিসেবে লোকেশ রাহুলকে ফেরালেন খালেদ আহমেদ। ২২ রান করে সিলেটের এই পেসারের বলে বোল্ড আউটে ফেরেন ভারতীয় অধিনায়ক।
এরপর পালা আসে বিরাট কোহলির। ভারতের তারকা এই ব্যাটারকেও এদিন খোলস ছেড়ে বের হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরায় বাংলাদেশ। তাইজুল ইসলাম ১ রানে থাকা অবস্থায় কোহলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন।
এরপর অবশ্য হাল ধরেছেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। নিজের স্বভাবসুলভ ব্যাটিং করছেন পন্থ। ৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ২৯ রান করেছেন তিনি। ৩ চারে ৫৪ বলে ২২ রান এসেছে পূজারার ব্যাটে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
