ভোলা মঙ্গলবার
২৩ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

দেশের মাটিতে ৭ বছর পর ভারতের মুখোমুখি বাংলাদেশ


খেলা ডেস্ক
632

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২ | ০৫:১২:৫৭ এএম
দেশের মাটিতে ৭ বছর পর ভারতের মুখোমুখি বাংলাদেশ ফাইল-ফটো



ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে বাংলাদেশ-ভারত সিরিজ। সাত বছর পর ওয়ানডে সিরিজে রোহিতদের মুখোমুখি হচ্ছে লিটন দাসের দল।

তিন-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে রোববার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় মুখোমুখি হচ্ছে দু'দল।

অবশ্য গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ ফাস্ট বোলার তাসকিন আহমেদ। আর চোট নিয়ে গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন অধিনায়ক তামিম ইকবাল।

এ সিরিজ দিয়ে বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। শুক্রবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে জানানো হয় লিটন দাসের নাম।

 ভারতকে হারিয়ে সিরিজটা স্মরণীয় করে রাখতে চান তিনি। যেখানে সিনিয়রদের মানছেন অনুপ্রেরণা। অন্যদিকে টাইগারদের সমীহ করলেও ইতিবাচক শুরুর প্রত্যাশা রোহিত শর্মার।

প্রায় ৪ মাস পর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত লিটন দাস। র‌্যাংকিংয়ে ৪ নম্বরে থাকা কঠিন প্রতিপক্ষ ভারতকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তার দল।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে যেভাবে খেলি তার চেয়ে একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে আর কী! অধিনায়ক হওয়ায় সবাইকে গাইড করতে হবে। ভারত সবসময়ই ভালো দল। তবে এটাও মনে রাখতে হবে, আমরা যখন দেশের মাটিতে খেলি তখন আমরা অনেক ভালো খেলি। মেইন টার্গেট থাকবে আমরা যেন ম্যাচটা জিততে পারি।’

অন্যদিকে, বিশ্রাম শেষে টিম ইন্ডিয়ার ডাগ আউটে ফেরা অধিনায়ক রোহিত শর্মা টাইগারদের নিয়ে বেশ সাবধানী। সাকিব-মুশফিক নয়, ইনফর্ম লিটনকে নিয়েও করা হচ্ছে আলাদা কাজ। বোলিং লাইনআপে ইনজুরি আক্রান্ত মোহাম্মদ শামিকে মিস করছে সফরকারীরা।

রোহিত শর্মা বলেন, ‘গেলো ৬-৭ বছরে বাংলাদেশ দল আমূল বদলে গেছে। তাদের বিপক্ষে ম্যাচগুলো চ্যালেঞ্জিং হয়েছে এবং তারা আমাদের সহজে জিততে দেয়নি। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের ভালো ক্রিকেটই খেলতে হবে।’

“প্রতিবারই তাদের সঙ্গে আমরা যখন খেলি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এমনকি এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও জোর লড়াই হলো। ২০১৫ সালে এখানে এসে আমরা সিরিজ হেরে গেছি।”

এ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৩৬ বারের দেখায় ৫ বার জয় আছে টাইগারদের। আরও একদফা ভারতকে হারিয়ে স্মিত এ হাসিটা আরও চওড়া করার লক্ষ্য টাইগার কাপ্তানের।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পন্ত, ইশান কিশান, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।


আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬