হ্যাটট্রিক অফসাইড আর্জেন্টিনার
ডেস্ক রিপোর্ট
639
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২ | ১০:১১:৩০ এএম
ফাইল-ফটো
খেলার প্রথমার্ধ শেষ না হতেই সৌদি আরবের জালে চারবার বল জড়িয়েছিল আর্জেন্টিনা। তবে এরমধ্যে তিনবারই আক্ষেপে পুড়তে হয়েছে আর্জেন্টাইনের। কারণ, চারবার বল জালে জড়িয়েও আর্জেন্টিনার স্কোরলাইন কেবল ১-০।
আর্জেন্টিনা ৪ বার বল জালে জড়ালেও তিনবার অফসাইডের কারণে গোলই হয়নি আকাশি-নীল জার্সিধারীদের।
২২ মিনিটে মেসির গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা দল। তবে অফসাইডে গোল বঞ্চিত হয় মেসিরা। এরপর আবারও অফসাইডের ফাঁদে পড়ে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা দল। সৌদি আবর দলকে চাপে ফেলে এগিয়ে যায় মেসিরা। মার্টিনেজের গোলে এগিয়ে গিয়ে আর্জেন্টাইন গোল উদযাপনে ব্যস্ত হলেও ভিএআরে রিভিউ করেন রেফারি। পরে ভিএআরে দেখে গোল বাতিল করে দেওয়া হয়। প্রথমার্ধের ৩৪ মিনিটে আবারও অফসাইডের ফাঁদে গোল বঞ্চিত হয় আর্জেন্টিনা দল। এবারও অফসাইডের কারণে মার্টিনেজের করা গোল বাতিল করে দেওয়া হয়।
ম্যাচের প্রথমার্ধেই সাতবার অফসাইডের ফাঁদে পড়ে আর্জেন্টিনা দল। এর আগে, ২০০২ বিশ্বকাপে রিপাবলিক আয়ারলযান্ডের বিপক্ষে ৯ বার অফসাইড করেছিল মেসিরা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
