গণির জালে আবার লাখ টাকার কালো পোয়া
ডেস্ক রিপোর্ট
656
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ | ০৮:১১:৪৩ এএম
সেন্ট মার্টিনে জেলে গণির জালে আবারো ৪০ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে মাছটি ধরা পড়ে। সকাল থেকে মাছের দরদাম চলছে। এর আগে ৮ নভেম্বর একই জেলের জালে ৬০ কেজি ওজনের জোড়া পোয়া মাছ ধরা পড়ে। মাছ দুটি তিনি বিক্রি করেছিলেন সাড়ে আট লাখ টাকায়।
জানা গেছে, জেলে গণি তার এই মাছটি সেন্ট মার্টিন বাজারে নিয়ে আসেন। ৫ লাখ টাকা দাম উঠেছে মাছটির। কিন্তু তিনি আরও বেশি দামে বিক্রির জন্য কক্সবাজার ফিশারি ঘাটে রওনা হয়েছেন।
স্থানীয়দের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্যই পোপা মাছের আকাশচুম্বী দাম।
জেলে গণি বলেন, রাতে মাছ শিকার করতে বোট নিয়ে বঙ্গোপসাগরে রওনা হই। জাল উঠানোর সময় দেখি বড় একটি কালো পোপা মাছ। মাছটি বোটে তুলে কোথাও না গিয়ে তীরে ফিরে আসি। মাছটির প্রাথমিক দাম ৭ লাখ টাকা ধরা হয়েছে। দেখি শেষ পর্যন্ত কে নেন?
সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, জেলে গণি এ পর্যন্ত ৬টি বড় কালো পোপা মাছ পেয়েছেন। ২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলেন ১০ লাখ টাকায়। ২০২০ এর নভেম্বর মাসে এসে গণি আবারো পোয়া মাছ পেয়ে তাও বিক্রি করেছিলেন ৬ লাখ টাকায়। গত সপ্তাহে জোড়া কালো পোপা মাছ সাড়ে আট লাখ টাকায় বিক্রি করেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
