ভোলা মঙ্গলবার
২৩ জুন ২০২৬
২৪ মার্চ ২০২৪

দাম কমলো সয়াবিন তেলের


ডেস্ক রিপোর্ট
603

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২ | ১১:১০:২৬ এএম
দাম কমলো সয়াবিন তেলের ফাইল-ফটো



সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমছে। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।

এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কমিয়ে প্রতি লিটারের দাম ১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন সোমবার (৩ অক্টোবর) এ সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায়।

ব্যবসায়ীদের সংগঠনটি জানায় নতুন দরে মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে।


আরও পড়ুন: