রাজনীতিতে হঠাৎ ‘হিরো আলম ঝড়’
Reporter01
872
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০২:২৫ এএম
দেশের রাজনীতিতে হঠাৎ করেই ‘হিরো আলম ঝড়’ বয়ে যাচ্ছে। তাঁকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন প্রধান দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আওয়ামী লীগ এবং বিএনপি—দুই দলের নেতারা প্রতিপক্ষের ‘মান’ বোঝাতে হিরো আলমকে উদাহরণ হিসেবে টানছেন। দুই দলই মোটামুটি নিজেদের মতো করে হিরো আলমের একটা ‘মান’ ঠিক করে নিয়েছে। সেই মান নিঃসন্দেহে ‘সম্মান’ নয়।
হিরো আলমের কথা, ভাষা, রুচিবোধ ও প্রজ্ঞা নিয়ে চাইলে অনেকে আপত্তি তুলতে পারেন। তাঁর তৈরি করা যেসব মিউজিক ভিডিও ইউটিউবে দেখা যায়, তা অনেকের কাছে অশোভনও মনে হতে পারে। আবার কেউ কেউ তাঁর তৈরি করা ভিডিও দেখে হাসাহাসিও করতে পারেন। তিনি যে ধরনের ভিডিও কনটেন্ট (আধেয়) তৈরি করেন, তার মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু দেশের একজন নাগরিক হিসেবে তাঁকে বা যেকোনো সাধারণ মানুষকে অসম্মান করার অধিকার কারও নেই।
কেউ মানুক বা না মানুক সব ছাপিয়ে তিনি এখন দেশের অন্যতম আলোচিত চরিত্র। হিরো আলম বগুড়ার দুটি সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এর মধ্যে একটি আসনে সামান্য ভোটে তিনি পরাজিত হয়েছেন। তিনি পাস করতে পারলে কেমন সংসদ সদস্য হতেন, সেটি অন্য বিতর্ক। অথবা তাঁর মতো কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কতটা রাখেন, সেটিও অন্য আলোচনা। তবে বাস্তবতা হচ্ছে, বহু মানুষ তাঁকে ভোট দিয়েছেন। কেন বহু মানুষ তাঁকে ভোট দিলেন, এর পেছনে কী মনস্তত্ত্ব, কোন ধরনের রাজনীতি কাজ করেছে, সেটি নিয়েও নিশ্চয়ই ভাববার অনেক কিছু থাকতে পারে। কিন্তু দেশের বর্তমান রাজনীতি, নির্বাচনব্যবস্থা ও সামাজিক কাঠামো নিয়ে গত কয়েক দিনে তিনি যা বলেছেন, এর মধ্যে আসলে অসত্য কিছু নেই।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
