ভোলা বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
০২ নভেম্বর ২০২৬

যে সকল খাবার ডেঙ্গুর উপসর্গ কমাতে সাহায্য করে

ডেস্ক রিপোর্ট
613

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ | ০৯:১০:৫৮ এএম
যে সকল খাবার ডেঙ্গুর উপসর্গ কমাতে সাহায্য করে ফাইল-ফটো

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিনই প্রায় রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল প্রায় সাড়ে তিন হাজারে। ১৩ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।

ডেঙ্গু জ্বরে প্লেটলেট দ্রুত কমতে শুরু করে। প্লেটলেট বাড়ানোর জন্য খাদ্য ও পানীয়ের প্রতি বিশেষ মনোযোগ প্রয়োজন। ডেঙ্গু জ্বরে বিশেষ কিছু খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে-

  • ডাবের পানিঃ ডেঙ্গু জ্বরে শরীর থেকে অতিরিক্ত ঘাম হয় যার ফলে পানিশূন্যতা শুরু হয়। তাই ডাবের পানি পান করা খুবই উপকারী। এতে ইলেক্ট্রোলাইট এবং প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে যা শরীরে শক্তি যোগায়। নারকেল পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রতিদিন নারকেল পানি খেলে শরীর থেকে অনেক ধরনের টক্সিন বেরিয়ে যায়। নারকেল পানি পান করলে হার্ট সুস্থ থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
  • পেঁপে পাতাঃ পেঁপে পাতায় Papain এবং chymopapain এনজাইম পাওয়া যায়, যা হজম ঠিক করে এবং গ্যাস-বদহজম প্রতিরোধ করে। ডেঙ্গু জ্বরে পেঁপে পাতার রস খুবই উপকারী। চিকিৎসকের মতে, ৩০ মিলি পেঁপের রস প্লেটলেটের সংখ্যা বাড়ায়।
  • ডালিমঃ ভারতে বহু শতাব্দী ধরে রক্ত বৃদ্ধিতে ডালিম ব্যবহার হয়ে আসছে। ডালিমের মধ্যে রয়েছে এমন অনেক পুষ্টি উপাদান যা শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। ডালিম বিষন্নতা ও ক্লান্তি দূর করে। ডালিমে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা হিমোগ্লোবিন বাড়ানোর পাশাপাশি প্লেটলেট বাড়ায়।
  • মেথিঃ মেথি শরীরের ব্যথা কমাতে সাহায্য করে। উচ্চ জ্বর স্থির করতেও মেথি ব্যবহার করা হয়। মেথি ভেজানো পানি বেশ উপকারী। ১ কাপ পানিতে ১ চামচ মেথি ভিজিয়ে রাখুন। সকালে উঠে এই পানি ছেঁকে নিন। খালি পেটে খেতে পারেন এই মেথি পানি। উপকার পাবেন এই পানি পানে। রক্তের শর্করার মাত্রা ঠিক থাকবে এই মেথির গুণে।
  • হলুদঃ অ্যান্টিসেপটিক এবং মেটাবলিজম বুস্টার হওয়ায় দুধের সাথে এক চিমটি হলুদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি জ্বর থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

০৪ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে