বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ, আলাদা ডেঙ্গু ইউনিট চালু করার সিদ্ধান্ত
ডেস্ক রিপোর্ট
571
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ | ০৮:১০:৫২ এএম
ফাইল-ফটো
ডেঙ্গুর রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর কোনো হাসপাতালেই সিট ফাঁকা নেই। তারপরেও নতুন রোগীদের ফেরত পাঠানো হচ্ছে না। মেঝেতে হলেও তাদের জায়গা এবং চিকিৎসা সেবা দিচ্ছি।
সচিব বলেন, প্রতিটি হাসপাতালে মশারি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। রোগী না নিয়ে এলেও হাসপাতাল থেকে মশারির ব্যবস্থা করে দিতে হবে।
আনোয়ার হোসেন বলেন, হটস্পটগুলোতে দ্রুত অভিযানের ব্যবস্থা নিতে সিটি করপোরেশনগুলোকে বলা হয়েছে। এ ছাড়া মিডিয়া ফোকাস, সবাইকে পার্টিসিপেট, ময়লা দ্রুত পয়ঃনিষ্কাশ ব্যবস্থা গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ সচেতন না হলে অভিযান পরিচালনা করেও কিছু করতে পারব না। আশপাশের জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। ডাবের খোসা আমাদের জন্য সর্বনাশের কারণ
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
