ভোলা বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

বিমানবন্দর সড়কে ভয়াবহ যানজট

ডেস্ক রিপোর্ট
561

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২ | ১০:১০:৩৯ এএম
বিমানবন্দর সড়কে ভয়াবহ যানজট ফাইল-ফটো

রাজধানীর বিমানবন্দর সড়কে সকাল থেকেই ভয়াবহ যানজট। গাড়ি ঠায় বসে আছে সড়কে। ঘণ্টার পর ঘণ্টা বাসের ভেতর অপেক্ষার পর অনেকে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন। গাড়িতে করে ১ ঘণ্টার পথ পেরোতে লাগছে ২ থেকে ৩ ঘণ্টা। রোববার (২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এমন অবর্ণনীয় দুভোগ পোহাতে হয়েছে এই পথে চলাচলকারী যাত্রীদের।

রাজধানীর উত্তরা-বিমানবন্দর সড়কে গত কয়েক দিন ধরেই অসহনীয় যানজট। একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকা ও বেহাল রাস্তার কারণে এই যানজট বলে দাবি ট্রাফিক বিভাগের। আজ ভোরে হওয়া বৃষ্টি রাজধানীবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এ অবস্থায় সকাল থেকেই স্থবির হয়ে পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কটি।

সরেজমিনে দেখা গেছে, রোববার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বিমানবন্দর সড়ক প্রায় থমকে ছিল। ঢাকার ভেতরে ঢোকা এবং বের হয়ে যাওয়ার দুই পথেই তীব্র যানজট।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গণমাধ্যমকর্মী জানান, সকাল আটটায় টঙ্গী স্টেশন রোডে বাসে উঠে ১০ মিনিট একই জায়গায় বসে থাকার পর হেঁটেই রওনা দেন অফিসের দিকে। এয়ারপোর্ট পর্যন্ত সড়কে দুপাশে স্থবির ছিল যানচলাচল। এয়ারপোর্ট পর্যন্ত তার হেঁটে আসতে সময় লেগেছে এক ঘণ্টার বেশি সময়। এয়ারপোর্ট থেকে বাসে করে খিলক্ষেত আসতে তার সময় লেগেছে আরও এক ঘণ্টা।

সরেজমিনে দেখা গেছে, টঙ্গী থেকে আব্দুল্লাহপুর, আবদুল্লাপুর থেকে উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্ব রোড, বনানী, কুড়িল প্রগতি স্বরণিজুড়েই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে বনানী, বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, এয়ারপোর্ট, উত্তরা, আব্দুল্লাহপুর পেরিয়ে গেছে যানবাহনের দীর্ঘ সারি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬