ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
নিজস্ব প্রতিবেদক
97
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ | ০৬:০৪:৪৮ পিএম
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ইলিশা সড়কের মহাজনেরপুল সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা, সিলগালা এবং জব্দ করা তেল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশা সড়কের মহাজনের পুলের উত্তর পাশে অবস্থিত মেসার্স জান্নাত ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া মোট ১২০০ লিটার জ্বালানি তেল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল ৮০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার কেরোসিন।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং জব্দকৃত তেল বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দুটি টিম উপস্থিত ছিল।
এবিষয় ভোলা জেলা প্রশাসক ডা. শামিম রহমান জানিয়েছেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
