ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলায় জোট প্রার্থীকে ভোট দিলে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন করা হবে --ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক
97

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:৫৪ পিএম
ভোলায় জোট প্রার্থীকে ভোট দিলে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন করা হবে --ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বক্তব্য রাখেন আন্দালিব রহমান পার্থ

ভোলাদর্পণ প্রতিবেদক : শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোলায় বিএনপির মনোনীত জোট প্রার্থীকে ভোট দিলে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন গরুর গাড়ি প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকেলে ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডে ফারজানা চৌধুরী টিংকুর সভাপতিত্বে আয়োজিত এক মহিলা উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার পার্থ বলেন, ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি-ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ-এই তিনটি বিষয়ই তার নির্বাচনী অগ্রাধিকার। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমেই ভোলার কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জু ও মরহুম মোশারেফ হোসেন শাজাহানের সময়ে ভোলায় যে উন্নয়ন হয়েছে, তা আজও মানুষের চোখে পড়ে। আগামী ১২ তারিখের নির্বাচনে জোট প্রার্থীকে গরুর গাড়ি প্রতীকে ভোট দিলে ভোলাবাসী তার উন্নয়ন কর্মকাণ্ডও সরাসরি দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচিত হলে ভোলায় চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের কোনো স্থান থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ভোলা গড়ে তোলাই তার লক্ষ্য। বক্তব্যের শেষাংশে তিনি ভোলার সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা লিয়াকত হোসেনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬