ভোলা মঙ্গলবার
০৩ নভেম্বর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬

কেন্দ্র দখলের পায়তারা করলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে ----জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল


নিজস্ব প্রতিবেদক
140

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬ | ০৬:০১:৫৪ পিএম
কেন্দ্র দখলের পায়তারা করলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে ----জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল কেন্দ্র দখলের পায়তারা করলে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে ----জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল



ভোলাদর্পণ প্রতিবেদক : হ্যাঁ ভোটের পক্ষে আপনারা ভোট দিলে দেশ আরো একশ বছর এগিয়ে যাবে, দেশ কে এগিয়ে নিতে আগামী ১২ই ফেব্রুয়ারিতে দাড়িপাল্লা ও হ্যাঁ ভোটে সমর্থন দেওয়ার আহ্বান করেন ভোলা সদর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। ২৫শে জানুয়ারী বিকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যতে নজরুল ইসলাম বলেন, দাঁড়িপাল্লা ও ইনসাফের সরকার গঠিত হলে দেশে কোন অভাব থাকবে না, সৎ নিষ্ঠাবান শাসক থাকলে দেশের উন্নয়ন হবেই হবে।দাঁড়িপাল্লা সরকার গঠন হলে ভোলায় শিল্প কারখানা হবে, ভোলার বেকার যুবকরা সেখানে যোগ্যতা অনুযারী চাকুরী পাবে, কারো ধর্না দিতে হবে না ইনশাআল্লাহ।ভোলার স্থায়ী সমস্যা নদী ভাঙ্গণ রোধ, ভোলাবাসীর স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও স্বাস্থ্যসেবার উন্নতিকরণ করা হবে দাঁড়িপাল্লা সরকার গঠন হলে বলেও জানান তিনি।ভোলা সদর আসনের দাঁড়িপাল্লার প্রার্থী নজরুল ইসলাম বলেন, ইসলামের দিকে তাকিয়ে, ন্যায়ের দিকে তাকিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারিতে দাঁড়িপাল্লায় ভোট দিন।

নজরুল ইসলাম বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে কিন্তু কোন সংগঠন বা দল এ অধিকার হরণ করতে চাইলে তাদের জবাব দেওয়া হবে। কেউ কেন্দ্র দখল করতে চাইলে বা পায়তারা করলে আমাদের লাশের উপর দিয়ে দখল করতে হবে।

রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ শাহাবুদ্দিপনর সভাপতিত্বে মাওলানা সালাউদ্দিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসেন, জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য মোতালেব প্রমুখ।

 

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬