আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই নির্বাচিত হলে কাজের মাধ্যমে প্রমাণ করবো -- অধ্যক্ষ নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
187
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬ | ০৬:০১:৩২ পিএম
ভোলাদর্পণ প্রতিবেদক : আমরা প্রতিশ্রুতির নামে মানুষ কে ধোঁকা দিতে পারবো না, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে কাজের মাধ্যমে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, দেখতেছেন ভোট আসলেই প্রার্থীরা নানান লোভনীয় প্রতিশ্রুতি নিয়ে মানুষকে বোকা বানাতে চায়, আমরা সেটা করবো না, আমরা উন্নয়নের মাধ্যমে প্রমাণ দেখাবো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভোলা সদর আসনের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম।
কাচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ২৪শে জানুয়ারী সন্ধ্যায় পরানগঞ্জ দাখিল মাদ্রাসার মাঠে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।
এ সময় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থের অভাব নেই আছে চরিত্রের অভাব। বাংলাদেশের সম্পদ দিয়ে বাংলাদেশ কে উন্নত করা যায় কিন্তু লোভের কারনে হচ্ছে না।
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে চুরি করবে না, আত্মসাৎ করবে না কথা দিলাম, ওয়াদা দিলাম আপনাদের। একটি বারের জন্য সুযোগ দিয়ে দেখুন দাঁড়িপাল্লা সরকার কেমন কাজ করে।
মাওলানা আবুল খায়ের এর সভাপতিত্বে কামাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাসউদ্দিন, মনিরুল ইসলাম, মাওলানা আবদুল গাফফার প্রমুখ।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০২ নভেম্বর ২০২৬
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
