ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলায় মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও শোক র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
175

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৯:০৯:০৮ পিএম
ভোলায় মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও শোক র‌্যালি অনুষ্ঠিত ভোলায় আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও শোক র‌্যালি

ষ্টাফ রিপোর্টার : ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ভোলা সদর উপজেলা মসজিদের খতিব ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ ও শোক র‍্যালী পূর্ব এক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, জেলা হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক মাকছুদুর রহমান, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন, জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি হাসান মিজানুর রহমান মিঠু ও ইসলামী ঐক্য আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, হত্যার ৪৮ ঘন্টা পেড়িয়ে গেলেও হত্যাকরীদের গ্রেফতারে কোনো কার্যকরী ভূমিকা প্রত্যক্ষ না হওয়ায় প্রশাসনের ব্যার্থতা প্রকাশ পেয়েছে। এসময় বক্তারা স্বরাস্ট্র উপদেষ্টার কাছে সদর থানা ওসি আবু শাহাদাত মো: হাছনাইন পারভেজ, পুলিশ সুপার শরীফুল হক ও জেলা প্রশাসক মো: আজাদ জাহানের অপসারনের দাবী জানান। বক্তারা অনতিবিলম্বে মাওলানা নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান। অন্যথায় ভোলার তৌহিদী জনতা ভবিষ্যতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুশিয়ারি প্রদান করেন। সমাবেশ শেষে কালীনাথ রায়ের বাজার থেকে বিক্ষোভ ও শোকা র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬