ভোলায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
206
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:০৯:৪৭ পিএম
বক্তব্য রাখছেন ভোলা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাকসুদুর রহমান
ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নী (সা.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহ¯পতিবার নিজস্ব মিলনায়তনে (৩য় তলায়) ক্বিরাত, রচনা ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার ০৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২০ জন কোমলমতি শিশু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উপপরিচালক এম. মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি কোমলমতি শিশুদের উদ্দেশ্যে হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুধাবন করে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন এবং ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীকে আন্তরিক মোবারকবাদ জানান।মনপুরা পর্যটন
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার খোন্দকার দেলোয়ার হোসেন, মাষ্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন, সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মনিরুল ইসলাম ও মুহাঃ নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান।
পরে পবিত্র ঈদে মিলাদুন্নী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানায়।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
