ভোলা বুধবার
০৪ নভেম্বর ২০২৬
০২ নভেম্বর ২০২৬

ঢাকার যানজটের দ্রুত ও কার্যকর সমাধান চান প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
452

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:০৯:৪৬ এএম
ঢাকার যানজটের দ্রুত ও কার্যকর সমাধান চান প্রধান উপদেষ্টা ফাইল-ফটো

রাজধানী ঢাকার প্রায় দুই কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুইজন ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের যানজট কমাতে হবে। আমাদের দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ট্রাফিক পুলিশকে কিছু পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করতে বলা হয়। যেটির অধীনে যানজট কমাতে শুরুতে দুই-তিনটি গুরুত্বপূর্ণ সড়কের পরিকল্পনা গ্রহণের নির্দেশ হয়। এসব সড়কের বাস থামানোর স্থানে বাস থামানোর সময় দুই মিনিটের কম রাখার ব্যবস্থা করা এবং পর্যায়ক্রমে তা অন্যান্য সড়কে প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়।

বুয়েটের বিশেষজ্ঞদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্তত একটি ‘ট্রাফিক করিডরে’ নিজস্ব সমাধান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় ট্রাফিকের সিগন্যাল ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ নিতেও বৈঠকে বলা হয়েছে।বৈঠকে বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন একটি প্রেজেন্টেশন দেন। তিনি বলেন, শুধু ঢাকা শহরে যানজটে প্রতি বছর দেশের অন্তত ৪০ হাজার কোটি টাকা লোকসান হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) নাজমুল হাসান বলেন, 'সম্প্রতি আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ পূর্ণমাত্রায় ট্রাফিক পুলিশ মোতায়েন হবে বলে আশা করা হচ্ছে।'বৈঠকে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ভোলার মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ভোলার মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬