ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

"ঈদে উপলক্ষ্যে পশুবাহী গাড়িতে গন্তব্যস্থল লিখে রাখতে হবে"


ডেস্ক রিপোর্ট
512

প্রকাশিত: ২৯ মে ২০২৪ | ০৫:০৫:৫৭ এএম
"ঈদে উপলক্ষ্যে পশুবাহী গাড়িতে গন্তব্যস্থল লিখে রাখতে হবে" ফাইল-ফটো



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ঈদুল আজহা উপলক্ষ্যে যেসব যানবাহন কোরবানির পশু পরিবহন করবে সেগুলোর সামনে গন্তব্যস্থল বা কোন হাটে যাবে সেই হাটের নাম লিখে রাখতে হবে।’

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গন্তব্যস্থানের নাম লিখে রাখার উদ্দেশ্য হলো রাস্তাঘাটে কেউ যাতে জোর করে গাড়ি থেকে পশু নামাতে না পারে। একই সঙ্গে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে। এছাড়া রাস্তার ওপর পশুর হাটে তারা কোনো পশু নামাতে পারবে না, রাস্তায় দাঁড়াতে পারবে না। তাদের জন্য নির্দিষ্ট স্থান আছে সেখানেই তারা পশু নামাবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন ঈদুল আজহায় পশুবাহী যানবাহনের আধিক্য দেখা যাবে। সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হবে তারা যেন সব সময় রাস্তার বাঁ পাশের লেন ব্যবহার করে। তারা যেন রাস্তার মধ্যে না আসে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশন ও মহানগর জেলাগুলোসহ সারাদেশে মোট চার হাজার ৪০৭টি পশুর হাট বসার তথ্য আমাদের কাছে আছে। এটা হয়তো বাড়তেও পারে। প্রতিটি পশুর হাটে অস্থায়ী পুলিশের ক্যাম্প বসানো হবে। হাটে ওয়াচ-টাওয়ার, জালনোট শনাক্তকরণ মেশিন, পশুচিকিৎসক থাকবেন। পশুর হাটে পুলিশ-র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকবেন।’

সভার সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে এবং শহর এলাকায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। জনগুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে গতবারও ড্রোন ব্যবহার করেছিলাম। এবারও যানজট নিরসনে ড্রোন ব্যবহার করব। মহাসড়কে সিসি ক্যামেরা বৃদ্ধিসহ যানজট নিরসনে আধুনিক প্রযুক্তি ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘দুর্ঘটনা রোধে মহাসড়কে গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিডগান ব্যবহার করবে পুলিশ। অতিরিক্ত গতি সম্পন্ন যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হবে। ঈদযাত্রার গাড়ি ভাড়া গত ঈদে যেভাবে ছিল সেভাবেই থাকবে, ভাড়া বৃদ্ধি হবে না। এটা মালিক, পরিবহন শ্রমিকদের প্রতিনিধিরা বলেছেন। ঈদুল আজহার আগে তিনদিন এবং পরের তিনদিন পচনশীল দ্রব্য ও যাত্রী পরিবহন ছাড়া অন্য সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের মে মাসের বেতন সম্পূর্ণ দিতে হবে। একই সঙ্গে বোনাস ঈদের ছুটির আগে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে বিজিএমইএ, বিকেএমইএ’র প্রেসিডেন্টরা সবাই একমত। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করেই বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে। যাতে করে যানজটের সমস্যা না হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাতে কোনো বাল্কহেড, যাত্রীবাহী স্পিডবোট, ছোট লঞ্চ চলাচল করতে পারবে না। বাল্ক হেডের জন্য এটা সাধারণ নির্দেশনা। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আরও নির্দেশনা আছে বাল্ক হেড রাতে না চলার বিষয়ে।


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬