ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ
ডেস্ক রিপোর্ট
561
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩ | ০৫:১২:৫৮ এএম
ফাইল-ফটো
ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৪টা থেকে নদীপথে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
কুয়াশার কারণে মাঝ-নদীতে ছয়টি ফেরি আটকা পড়েছে।
দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৩টা থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোঃ খালেদ নেওয়াজ।
তিনি বলেন, রাত ৩টার দিকে কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় নদী পথ হারিয়ে কেরামত আলী, বরকত, মাধবীলতা নামে তিনটি ফেরি মাঝ নদীতে আটকে যায়। এরপর থেকেই এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে অর্ধশত যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
তবে কুয়াশায় কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে বলে জানান বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
