ভোলা বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

বাংলাদেশিসহ ৩০ হাজার প্রবাসীর জন্য ‘সুখবর’ দিল গ্রিস


ডেস্ক রিপোর্ট
566

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৮:১২:৫১ এএম
বাংলাদেশিসহ ৩০ হাজার প্রবাসীর জন্য ‘সুখবর’ দিল গ্রিস ফাইল-ফটো



বাংলাদেশিসহ ৩০ হাজার অনথিভুক্ত অভিবাসীকে নিয়মিত করার ঘোষণা দিয়েছে গ্রিসের আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়। গত ১৪ ডিসেম্বর দেশটির মন্ত্রণালয় দুটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
অনথিভুক্ত অভিবাসী নিয়মিত করতে একটি খসড়া সংশোধনীও প্রকাশ করা হয়েছে। যেসব অনিয়মিত অভিবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছেন এবং চুক্তি ছাড়া চাকরিতে যুক্ত রয়েছেন, তাঁরা নিবন্ধিত হয়ে বৈধ কর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন।
নতুন নিয়মে একজন ব্যক্তিকে তিন বছর মেয়াদি বসবাসের অনুমতি দেওয়া হবে। আবেদনকারীর স্ত্রী, স্বামী ও সন্তানরা ৩০ নভেম্বরের আগে গ্রিসে উপস্থিত থাকলে তাঁদেরও বৈধতা দেওয়া হবে। তবে নিয়মিত-করণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই চাকরি অব্যাহত রাখতে হবে। অন্যথায় কার্ড বাতিলের ঝুঁকিতে পড়তে পারেন।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত হওয়ার আবেদন করতে পারবেন শর্ত-পূরণকারী অনিয়মিত অভিবাসীরা।

বৈধতা আবেদনের শর্ত:
গ্রিক সরকারের নিয়মিত-করণের নতুন সিদ্ধান্তে কারা কারা বৈধতা পাবেন সেটি নির্দিষ্ট করা হয়েছে। নিম্নলিখিত শর্তগুলো পূরণ করে একজন ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মে বৈধতার জন্য আবেদন করতে পারবেন।
•চলতি বছরের ৩০ নভেম্বর বা এর আগে নিরবচ্ছিন্ন-ভাবে কমপক্ষে তিন বছর ধরে গ্রিসে বসবাস করা। পূর্বের আইনে এটি সাত বছর ছিল। নতুন ঘোষণায় এ সময়সীমা চার বছর কমানো হয়েছে।
•নিয়োগকর্তার চাকরি প্রস্তাবের চুক্তি জমা দেওয়া, যেখানে কর্মী বৈধতার পর কাজ চালিয়ে যেতে পারবেন।
•কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত না হওয়া।
•একটি পাসপোর্টের কপি। কারো পাসপোর্টের মেয়াদ না থাকলে আগের কপি জমা দিয়ে প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন।
তিন বছর মেয়াদি রেসিডেন্স পারমিট:
এ নিয়মের আওতায় একজন ব্যক্তিকে তিন বছর মেয়াদি রেসিডেন্স পারমিট প্রদান করা হবে। আবেদনকারীর স্ত্রী/স্বামী ও সন্তানরা ৩০ নভেম্বরের আগে গ্রিসে উপস্থিত থাকলে তাদেরও বৈধতা প্রদান করা হবে।
তবে নিয়মিত-করণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই চাকরি চালিয়ে যেতে হবে। অন্যথায় কার্ড বাতিলের ঝুঁকিতে পড়তে পারেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন এ নিয়মের আওতায় নিয়মিত হতে আবেদন করতে পারবেন শর্ত-পূরণকারী অনিয়মিত অভিবাসীরা।
তবে এ বিধানের আওতায় নিয়মিত হওয়া ব্যক্তিরা নতুন করে নিজ দেশ থেকে তাদের পরিবারের সদস্যদের আনার সুযোগ পাবেন না। এমনকি স্থায়ী বসবাসের অনুমতি ও নাগরিকত্ব আবেদনও করতে পারবেন না। এছাড়া কোনো প্রকার সামাজিক ভাতাও পাবেন না এ কোটায় বৈধ হওয়া অভিবাসীরা।
এর আগে কয়েক দফায় ১৯৯৭/১৯৯৮ সালে, ২০০১, ২০০৫ ও ২০০৭ সালে অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিত করেছিল গ্রিক সরকার।
এছাড়া ২০১৪ সাল থেকে কমপক্ষে সাত বছর ধরে গ্রিসে অবস্থানরত অভিবাসীরা নানা শর্ত পূরণ করে নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এ আইনে বছরে ছয় থেকে আট হাজার অনিয়মিত অভিবাসী বৈধ হচ্ছেন বলে জানিয়েছে গ্রিক গণমাধ্যমগুলো।
চলছে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট চুক্তি:
গ্রিস ও বাংলাদেশের মধ্যে আরেকটি চুক্তির আওতায় দেশটিতে ইতোমধ্যে বৈধতার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। চলতি বছরের ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সমঝোতা চুক্তির আওতায় বৈধ হতে নিবন্ধিত হতে পারবেন বাংলাদেশিরা। এথেন্সে বাংলাদেশ দূতাবাস গত ৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। 
দুই দেশের মধ্যে হওয়া এই চুক্তির আওতায় সর্বশেষ ২ অক্টোবর পর্যন্ত এথেন্সের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রাথমিক নিবন্ধিত হয়েছেন ১০ হাজারেরও বেশি অভিবাসী। এদের মধ্যে অন্তত ছয় হাজার বাংলাদেশি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষে গ্রিস সরকারের থেকে বৈধতার সত্যায়ন পেয়ে রেসিডেন্স পারমিট বা স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন।


আরও পড়ুন:

বিষয়:


জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬