‘ইফতার’ পেল ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি
ডেস্ক রিপোর্ট
526
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১:১২:১২ এএম
ফাইল-ফটো
রমজান মাসে সারাদিন না খেয়ে সংযম পালনের পর সন্ধ্যায় যে পানীয় ও খাবার খেয়ে মুসলমানরা রোজা ভাঙেন, সেই ইফতারকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)।
বুধবার এই স্বীকৃতি দিয়ে ইফতারকে বিশ্বের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে তুলে ধরেছে জাতিসংঘের সংস্থাটি।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইফতারকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতির জন্য যৌথভাবে আবেদন করে ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান।
লিখিত এক ঘোষণায় ইউনেস্কো বলেছে, সন্ধ্যায় এ সময়টিকে অনেক দেশে মুসলমানরা জমায়েত হওয়ার এবং একসঙ্গে খাওয়ার উপলক্ষ হিসেবে গ্রহণ করে। এর মাধ্যমে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় হয়। এটি দান, সামাজিক বিনিময় ও সংহতি বাড়াতে ভূমিকা রাখে।
রমজান মাসে রোজা রাখেন না এমন লোকজনও ইফতারের আচার-অনুষ্ঠানে যোগ দেন। ইফতার প্রস্তুত, বানানো ইত্যাদি কাজকে কেন্দ্র করে পরিবারের মধ্যে জ্ঞান ও দক্ষতা সঞ্চারিত হয়।
এ সময় প্রায়ই শিশু ও তরুণদের ঐতিহ্যবাহী খাবারের উপাদান তৈরির দায়িত্ব দেওয়া হয়। এই কাজ চলার সময় বাবামায়েরা রোজা রাখার উপকারিতা এবং ইফতারের সামাজিক মূল্য ও ভূমিকা সম্পর্কিত জ্ঞানও ছড়িয়ে দেন।
কিছু মুসলিম দেশে চা ও খেজুরের মাধ্যমে ইফতার খাওয়ার প্রচলন রয়েছে। ইফতারের সময় যে খাবার গ্রহণ বা পরিবেশন করা হয় সেটি দেশ ভেদে ভিন্ন হয়।
সংস্থাটি মনে করে, এই ধর্মীয় রীতি পরিবার ও সমাজিক বন্ধন দৃঢ় করে এবং দান, সৌহার্দ্যের মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসে।
এদিকে, একইদিনে ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় স্থান করে নিয়েছে ঢাকার রিকশা ও রিকশা-চিত্র।
আফ্রিকার দেশ বতসোয়ানার কাসানে শহরে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ সংরক্ষণ-বিষয়ক ২০০৩ কনভেনশনের চলমান আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় এ স্বীকৃতি দেওয়া হয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
