ব্রেস্ট ইমপ্লান্ট বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকি
ডেস্ক রিপোর্ট
597
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:২৫ এএম
ফাইল-ফটো
বিশ্বজুড়ে স্তন প্রতিস্থাপনকারী নারীদের সংখ্যা বেড়েই চলছে। কারণ এটি নারীদের সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দেয়। ফলে কসমেটিক সার্জারির মধ্যে এখন অন্যতম জনপ্রিয় হল ব্রেস্ট ইমপ্লান্ট বা স্তন প্রতিস্থাপন। শুধু নারী নয়, রূপান্তরকামীরাও স্তন প্রতিস্থাপনের পথে পা রাখছেন। তবে স্তন প্রতিস্থাপন নিয়ে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিআই) কঠিন বার্তা দিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্তন প্রতিস্থাপনের সঙ্গে সঙ্গে স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং লিম্ফোমা ক্যান্সার হওয়ার ঝুঁকিও বাড়ে। যারা স্তন প্রতিস্থাপন করেছেন, তাদের মধ্যে করা এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
এ বছর ১ সেপ্টেম্বর পর্যন্ত, এফডিএ’র কাছে স্তন প্রতিস্থাপন হয়েছে এমন মহিলাদের মধ্যে ১০ জন স্কোয়ামাস সেল কার্সিনোমা নামক ত্বকের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির রিপোর্ট জমা পড়েছে। পাশাপাশি ১২টি এমন রিপোর্টও জমা পড়েছে যারা লিম্ফোমা ক্যান্সারে ভুগছেন। এই রোগে আক্রান্ত হলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তবে স্তন প্রতিস্থাপন করাতেই তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, নাকি কোনো বিশেষ ধরনের ইমপ্লান্ট ব্যবহার করার ফলে এমনটা হচ্ছে, তা এখনও গবেষণাসাপেক্ষ।
স্যালাইন ইমপ্লান্টস এবং সিলিকন ইমপ্লান্টস, সব ধরনের প্রতিস্থাপনের ক্ষেত্রেই রোগীরা বিশেষ ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, এমনটাই বলছে সমীক্ষা। সকলেরই স্তন ফুলে যাওয়া, স্তনে ব্যথা, স্তনের চারপাশে কালো দাগের মতো উপসর্গ দেখা দিয়েছিল।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
