ভোলা বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

ডেস্ক রিপোর্ট
573

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩ | ০৪:১০:০৩ এএম
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ফাইল-ফটো

বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবসটির প্রতিপাদ্য ‘মানসিক স্বাস্থ্য একটি সর্বজনীন মানবাধিকার’।

সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি পালনে বাংলাদেশেও সরকারি বেসরকারিভাবে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।১৯৯২ সাল থেকে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর  ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে।

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপে উঠে আসে, বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১২ দশমিক ৬ শতাংশ শিশু-কিশোর মানসিক রোগে ভুগছেন। আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা নেন না।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু মনোরোগ বিভাগের প্রধান ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছরে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা অনেক এগিয়েছে। এই সময়টিকে আমরা মানসিক স্বাস্থ্য চিকিৎসার স্বর্ণযুগ বলতে পারি। এর মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্য আইন, মানসিক স্বাস্থ্য নীতি এবং কৌশল। এটা বাস্তবায়ন করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা মানসিক স্বাস্থ্য সেবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬