‘হিলারি’র আঘাতে লণ্ডভণ্ড ক্যালিফোর্নিয়া
ডেস্ক রিপোর্ট
704
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩ | ০৮:০৮:০৯ এএম
ফাইল-ফটো
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘হিলারি’ রোববার মেক্সিকো থেকে ধেয়ে এসে ক্যালিফোর্নিয়ার উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। যুক্তরাষ্টের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় ব্যাপক প্রাণহানির ও বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।
ইতোমধ্যেই উপকূলীয় জনগণকে নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ ক্যালিফোর্নিয়ার ওজাই শহরের কাছে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প ও অনুভূত হয়েছে। তবে ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রোববার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া থেকে হিলারি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে উপদ্বীপের দিকে ধেয়ে আসছিল। রোববার বিকেলে ঘণ্টায় ৬০ মাইল বেগে ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ‘সোমবার পর্যন্ত বাজা ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের কিছু অংশে বিপর্যয়ের এবং প্রাণনাশের সতর্কতা জারি করা হয়েছে।’
লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সতর্ক করেছেন, ‘এটি একটি নজিরবিহীন আবহাওয়ার ঘটনা। সমুদ্র সৈকতগুলো আগে থেকেই বন্ধ করে দেয়ার এবং লোকজনকে প্রয়োজনীয় পানি ও শুকনো খাবার মজুত রাখার ও নির্দেশ দেয়া হয়েছিল। কিছু এলাকায় আকস্মিক বন্যা এমনকি টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
১২ অক্টোবর ২০২৬
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
