চলমান বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
ডেস্ক রিপোর্ট
559
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩ | ০৭:০৮:১৩ এএম
ফাইল-ফটো
দেশের বিভিন্ন স্থানে গতকালের তুলনায় আজ বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা আরও বেশ কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য দিয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় দেশের অন্যান্য এলাকার তুলনায় উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। এ ছাড়া আজ থেকে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। আগামী দুই দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পরের দুই দিনেও (বৃহস্পতিবার ও শুক্রবার) বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর পর সামান্য পরিবর্তন হলেও আগামী বুধবার পর্যন্ত একই অবস্থা থাকবে।
তবে চলতি মাসের শুরুতে যেমন অতিবৃষ্টি হয়েছে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ দেশের অন্যান্য অংশের তুলনায় উত্তরের রংপুর, দিনাজপুরের দিকে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
