অধিনায়ক হয়ে ফিরছেন বুমরাহ
খেলা ডেস্ক
523
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৩ | ০৪:০৮:৪০ এএম
ফাইল-ফটো
দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছেন জাসপ্রিত বুমরা। এ পেসার শিগগিরই মাঠে ফিরবেন বলে গুঞ্জন ছিল। কিন্তু চোট তাকে যেতে দেয়নি। একই কারণে গত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারেননি তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই ব্যাক সিরিজের জন্য বুমরাহকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২০ ও ২৩ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচই হবে ডাবলিনে। ভারত ২০১৮ সালে সর্বশেষ আয়ারল্যান্ড সফরে গিয়েছিল। সেই সফরে প্রথম টি-টোয়েন্টিতেই বুড়ো আঙুলের চোটে পড়েছিলেন বুমরাহ। এবার সেখানেই নতুন শুরু হচ্ছে এ পেসারের।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
