বিশ্বকাপ দলে রিয়াদের থাকা নিয়ে ‘ইতিবাচক বার্তা’ তামিমের
ডেস্ক রিপোর্ট
641
প্রকাশিত: ০৮ মে ২০২৩ | ০৪:০৫:৩৭ এএম
ফাইল-ফটো
সর্বশেষ ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ। চলতি বছরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আর তাই মাহমুদুল্লাহ বাদ পড়া নিয়ে চলতে থাকে আলোচনা। ইংল্যান্ডে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহর। আর তাই অনেকেই রিয়াদকে দেখছেন না বিশ্বকাপ পরিকল্পনায়। তবে রিয়াদের বিশ্বকাপ দলে থাকা নিয়ে ‘ইতিবাচক বার্তা’ দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।
রোববার (৭ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, এখনও কারো বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যায়নি। এ সময় রিয়াদ বিশ্বকাপ দলের পরিকল্পনায় আছেন কি না এমন প্রশ্নে দুবার ‘অবশ্যই’ শব্দের ব্যবহার করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানান, এশিয়া কাপের দল ঘোষণা করা হলেই পরিষ্কার হয়ে যাবে বিশ্বকাপের দলের ছবি। এশিয়া কাপের দল দিলেই সব নিশ্চিত হয়ে যাবে উল্লেখ করে তামিম বলেন, ‘আমরা যখন এশিয়া কাপ খেলবো তখন একটা আইডিয়া পেয়ে যাবেন। ওখানে যে স্কোয়াডটা আমরা করবো, বলতে গেলে সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড। যদি কেউ চরমভাবে ব্যর্থ হয় অথবা ইনজুরিতে না পড়ে তাহলে আমার মনে হয় না ওরকম কোনো পার্থক্য আসবে। এই সিরিজ, হয়তো এরপরের সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি।’
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
