টেক্সাসের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
ডেস্ক রিপোর্ট
759
প্রকাশিত: ০৭ মে ২০২৩ | ১০:০৫:২০ এএম
ফাইল-ফটো
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মলে কেনাকাটা করতে আসা লোকজনকে লক্ষ্য করে বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ডালাসের উত্তরে অবস্থিত অ্যালেন শহরের ওই মলটি থেকে কয়েকশ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে, হামলাকারী ওই একজনই ছিল বলে মনে করা হচ্ছে।
আহত অন্তত ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে কয়েকটি শিশু আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
অ্যালেন শহরের পুলিশপ্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একাই এ হামলা চালায় বলে মনে করা হচ্ছে। টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পর একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে 'অবর্ণনীয় ট্রাজেডি' হিসেবে অভিহিত করেন। টেক্সাসের এই এলাকায় প্রায় এক লাখ লোকের বাস।
সূত্র : আল-জাজিরা ও রয়টার্স
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
