কয়লা সংকটে ফের উৎপাদন বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্রে
ডেস্ক রিপোর্ট
539
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ | ০৬:০৪:০৮ এএম
ফাইল-ফটো
কয়লা সংকটে আবারও উৎপাদন বন্ধ রয়েছে বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।
তবে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বলছে, সপ্তাহ খানেকের মধ্যে আবার উৎপাদন শুরু হবে। গত ২৩ এপ্রিল রাত থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। তবে আগাম ৩ মে থেকে আবারও উৎপাদন শুরু হবে বলে আশা করছেন কর্তৃপক্ষরা।
রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছিল। তবে ডলারের সংকট চলায় কয়লা আমদানি বন্ধ হয়ে গেলে উৎপাদন শুরুর ২৭ দিনের মাথায় পর্যাপ্ত কয়লা না থাকায় গত ১৪ জানুয়ারি উৎপাদন বন্ধ হয়ে যায়। একটি ইউনিট চালু রাখার জন্য প্রয়োজন কমপক্ষে ৫ হাজার টন কয়লা।
কয়লার নতুন চালান নিয়ে গত ৯ ফেব্রুয়ারি একটি জাহাজ রামপালে আসে, এর পর আবার উৎপাদনে ফেরে কেন্দ্রটি।
এরপর ১৫ এপ্রিল রাতে যান্ত্রিক ত্রুটির কারণে আবার বন্ধ হয় এই মেগা প্রকল্পের উৎপাদন। তিনদিন বন্ধ থাকার পরে ১৮ এপ্রিল ফের সচল হয় কেন্দ্র।
২০২২ সালের ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে রামপালে ১৩২০ মেগাওয়াট ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের’ আওতায় ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখতে দীর্ঘ মেয়াদী চুক্তির আওতায় ৮০ লাখ মেট্রিক টন কয়লা ক্রয়ের সিদ্ধান্ত হয়।
এখন পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে দুই লাখ ৬৭ হাজার ৭৫২ মেট্রিক টন কয়লা আমদানি করা হয়।
বেড়েছে লোডশেডিং-
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হওয়ার ব্যাপক প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহে যার ফলে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে বহুগুণে।
উৎপাদনে আসার পর থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে খুলনাসহ এই অঞ্চলে বিদ্যুৎ সরাবরাহ করা হতো। কিন্তু ঈদের পর থেকে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি পেয়েছে। দক্ষিণের জেলাগুলোতে পিক আওয়ারে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২১ জুন ২০২৬
ভোলা সরকারি মহিলা কলেজের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়
১৯ জুন ২০২৬
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
