ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত

ডেস্ক রিপোর্ট
612

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩ | ০৪:০৪:৫৩ এএম
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত ফাইল-ফটো

মালবাহী ট্রেনে সঙ্গে ঢাকামুখী সোনার বাংলার ধাক্কা লেগে নির্বাচন কমিশনের (ইসি) ১২ কর্মকর্তা আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, আহত সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান।

তিনি বলেন, আমরা দুই কামরায় ছিলাম। মোট ১২ কর্মকর্তার মধ্যে চারজন একটু বেশি আহত হয়েছেন। তবে কাউকে হাসপাতালে নিতে হয়নি।

এদিকে ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, চট্টগ্রামে একটি প্রশিক্ষণ কর্মসূচি শেষে তারা ঢাকায় ফিরছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আশেপাশের উপজেলা অফিস থেকে আমাদের কর্মকর্তারা গিয়ে তাদের উদ্ধার করেন। রাতেই তারা ঢাকায় ফিরবেন।

আহত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার পিএস হাবিবা আক্তার, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দেয় ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেন। এতে ‘সোনার বাংলা’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি দুমড়ে মুচড়ে লাইন থেকে ছিটকে যায়। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬