বিদেশ সফরে ভালো করতে এনসিএলে ব্যবহার হবে ডিউক বল
ডেস্ক রিপোর্ট
515
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ | ১২:০৯:৩৬ পিএম
ফাইল-ফটো
দেশের ঐতিহ্যবাহী প্রথম-শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগ আগামী ১০ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। এই লিগে ডিউক বল খেলানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেটাররা বিদেশ সফরে গেলে এই বলের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়। তাই এই আসরে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের পেসাররা প্রথম ডিউক বল খেলেছিলেন। বাংলাদেশের খেলোয়াড়রা ডিউক বলের সঙ্গে খুব একটা পরিচিত নয়। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে ডিউক বল ব্যবহার করা হয়। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশ কুকাবুরা ব্যবহার করে এবং ভারত এসজিকে খেলে।
ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা এনসিএলে ডিউক বল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমাদের খেলোয়াড়রা এটির সঙ্গে পরিচিত হয়।’
‘ডিউক এবং এসজি বলের মধ্যে সিম এবং আকৃতির দিক থেকে পার্থক্য অনেক। তাই খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এই বলটি লিগে খেলানো হবে। কারণ আগামী দিনে আমাদের কিছু অ্যাসাইনমেন্ট রয়েছে।’
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
